ঢাকা | বঙ্গাব্দ

সাংবাদিকদের সাথে মতবিনিময় উপজেলা চেয়ারম্যানের সম্ভাব্য প্রার্থীর

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2026 ইং
সাংবাদিকদের সাথে  মতবিনিময় উপজেলা চেয়ারম্যানের সম্ভাব্য প্রার্থীর ছবির ক্যাপশন: সাংবাদিকদের সাথে মতবিনিময় উপজেলা চেয়ারম্যানের সম্ভাব্য প্রার্থীর
ad728
এম মনির চৌধুরী রানা 

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বোয়ালখালী  উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক উপজেলা  পরিষদের চেয়ারম্যান বদরুচ মেহের।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার একটি রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়।  এতে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী বদরুচ মেহের।
তিনি নির্বাচনে সকল সাংবাদিকদের সহযোগীতা কামনা করে নিরপেক্ষ ভূমিকা পালন সহ সঠিক তথ্য তুলে ধরার আহবান জানান। এই সময় তিনি নির্বাচিত হলে উপজেলা বিভিন্ন সমস্যা চিহ্নিত করে উন্নয়নের অবদান রাখার প্রতিশ্রুতি দেন। মতবিনিময় সভায় বক্তব্যরাখেন ,মাহমুদুল হক মেম্বার,ইকবাল হোসাইন,মো: ইউছুপ, ফায়াজ মেহের,গিয়াস উদ্দিন,জানে আলম,জানে আলম (জানু) প্রমূখ।
মতবিনিময় সভায় ইলিক্ট্ররিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত