ঢাকা | বঙ্গাব্দ

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 26, 2025 ইং
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি ছবির ক্যাপশন: সুষ্ঠু নির্বাচনে প্রস্তুত সব বাহিনী: সিইসি
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, সেটি নিশ্চিত করতে পুলিশসহ সব বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। 

‎তিনি বলেন. ‘বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বাচনি প্রশিক্ষণ দেওয়া হবে। পুলিশ ১৩০টি সেন্টারে নির্বাচনভিত্তিক প্রশিক্ষণ দিচ্ছে। আনসার-বিডিবির মহড়া দেখেছি, তারাও প্রশিক্ষণ নিচ্ছে। বিজিবির এ অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্বাচনে যাতে বিজিবির সদস্যরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে, সে জন্য সদস্যদের তৈরি করা হচ্ছে।’

‎বুধবার (২৬ নভেম্বর) পিলখানায় বিজিবির-৫ ব্যাটালিয়ন মাঠে আয়োজিত নির্বাচনকেন্দ্রিক মক এক্সারসাইজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি। 

তিনি বলেন, ‘সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে। আজকে বিজিবির নির্বাচনে দায়িত্ব পালনকেন্দ্রীক খুব সুন্দর একটি মহড়া দেখলাম। এটি পুরোপুরি আমাদের নির্বাচন সংস্কৃতি বিবেচনায় করে করা হয়েছে। সাধারণত নির্বাচনে যেসব ধরনের ঘটনা ঘটে বা যেভাবে নির্বাচন পরিচালিত হয়। সব কনসিভেবল ডাইমেনশন মাথায় রেখে বিজিবি প্রশিক্ষণ দিয়েছে। এতে আমি অত্যন্ত আনন্দিত।’

‎সিইসি জানান, ‘নির্বাচনের জন্য ‎আমরা দেশের ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো তিন ভাগে ভাগ করেছি। রেড, ইয়েলো ও গ্রিন। এই তিন জোনকে ভাগ করে জোন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হবে।’

‎তিনি বলেন, ‘নির্বাচনি ডিউটি সবসময় আসে না। চার-পাঁচ বছর পরপর আসে বলে বাহিনীগুলোকে বিশেষ ট্রেনিং নিতে হয়। বিজিবির নিয়মিত কাজ সীমান্ত এলাকায়। তাদের নির্বাচনি প্রশিক্ষণ হচ্ছে।’

বিজিবির এ অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে সিইসি বলেন, ‘তারা যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে, সে জন্য সদস্যদের তৈরি করছে। প্রতিটি আইনশৃঙ্খলা বাহিনী তাদের সদস্যদের নিয়ে দায়িত্বশীলতার সঙ্গে প্রস্তুতি নিচ্ছে। আমরা আশা করি, এই প্রশিক্ষণ নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ প্রভাব ফেলবে। সকল আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিক এবং ১৩ কোটি ভোটার মিলে আমরা একটি সুষ্ঠু নির্বাচন অর্জন করব।’‎

‎দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বলব না যে পরিস্থিতি পারফেক্ট লেভেলে চলে গেছে। তবে ৫ আগস্ট পরিস্থিতির সঙ্গে তুলনা করলে এখন অনেক উন্নতি হয়েছে। আপনারা নিশ্চিন্তে ঘুমাতে পারছেন, রাস্তায় চলাচল করতে পারছেন। ভোটের তারিখ আসতে আসতে এটা আরও উন্নতি হবে।’

সিইসি জানান, ‘৩০ তারিখে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আবারও বৈঠক হবে এবং সেদিনই ডেপ্লয়মেন্ট স্ট্র্যাটেজি চূড়ান্ত করা হবে। পুলিশ চাইলে একজন দুজন মোতায়েন করা যায়। কিন্তু এভাবে সেনাবাহিনী মোতায়েন করা যায় না। সেনাবাহিনী কন্টিনজেন্ট আকারে কাজ করে। তাই তাদের মোতায়েনের সিদ্ধান্ত যথাযথ বিবেচনার পর নেওয়া হবে।’

‎একটি দলের পক্ষ থেকে নির্বাচন প্রতিহতের ঘোষণা প্রসঙ্গে সিইসি বলেন, ‘‎যারা প্রতিহত করার ঘোষণা দিয়েছে, তাদের ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক, ভোটার, দেশবাসী-সবাই মিলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিহত করতে হবে।’

মক এক্সারসাইজ অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ