ঢাকা | বঙ্গাব্দ

হাটহাজারীতে দুই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের ৪৫ হাজার টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 27, 2025 ইং
হাটহাজারীতে দুই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের ৪৫ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন: ৪৫ হাজার টাকা জরিমানা
ad728
মোঃ একরামুল হক 
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারীতে ওজন ও পরিমাপের মানদণ্ড এবং বিএসটিআই আইন লঙ্ঘনের অভিযোগে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান এ অভিযান পরিচালনা করেন।
মোবাইল কোর্টের তথ্য মতে, এদিন দুটি মামলায় দুইজনকে অভিযুক্ত করা হলেও কোনো কারাদণ্ড দেওয়া হয়নি।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন—
১) মো. রমজান আলী, পিতা নজির আহম্মদ, চারিয়া মুরাদপুর, হাটহাজারী; প্রতিষ্ঠান: হাজী এম ছিদ্দিক আহমদ সওদাগর ফিলিং স্টেশন।
২) মো. রফিক মিয়া, পিতা হাজী হামদু মিয়া, জোবরা ১১ মাইল, হাটহাজারী; প্রতিষ্ঠান: হাজী হামদু মিয়া মুড়ি মিল।
অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ওজন ও পরিমাপ মানদণ্ড অনুযায়ী কম জ্বালানি প্রদান, এবং লাইসেন্স ছাড়া খাদ্যদ্রব্য উৎপাদন, মোড়কজাত ও বিক্রয় করা হচ্ছিল। এসব অপরাধ প্রমাণিত হওয়ায় আইন অনুযায়ী অর্থদণ্ড আরোপ করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান বলেন,
“ভোক্তার অধিকার ও বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।”###

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন