ঢাকা | বঙ্গাব্দ

লংগদুতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কিশোরের করুণ মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 27, 2025 ইং
লংগদুতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কিশোরের করুণ মৃত্যু ছবির ক্যাপশন: কিশোরের করুণ মৃত্যু
ad728
মঞ্জুরুল ইসলাম, লংগদু  প্রতিনিধিঃ 


​রাঙামাটির লংগদু উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম আল হাসান (১৫) নামে এক কিশোর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় লংগদু উপজেলার পশ্চিম বাইট্টা পাড়ায় এই দুর্ঘটনাটি ঘটে।


​স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাসুম আল হাসান পশ্চিম বাইট্টা পাড়ার আব্দুল হান্নানের ছেলে। সে বাইসাইকেল চালিয়ে রাস্তার এক পাশ দিয়ে যাচ্ছিল। আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম মেট্রো-ট ১২০৪৩৪ নম্বরের একটি দ্রুত গতির ট্রাক বেপরোয়াভাবে রাস্তার মোড় ঘোরার সময় সাইকেলটিকে আঘাত করে। এতে মাসুম ট্রাকটির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে মাসুমের চাচা হাসেম দ্রুত তাকে উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে 'মৃত' ঘোষণা করেন। মাসুমের বাবা আব্দুল হান্নান এবং চাচা আবুল হাশেম হাসপাতালে এসে ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তারা জানান, এই বিষয়ে তারা লংগদু থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।


​লংগদু থানা সূত্র জানিয়েছে, ঘাতক ট্রাকটি (চট্র-মেট্রো ট ১২০৪৩৪) জব্দ করা হয়েছে। একই সাথে, মৃত মাসুমের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
​এদিকে, এই হৃদয়বিদারক দুর্ঘটনার পর পুরো পশ্চিম বাইট্টা পাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বেপরোয়া যান চলাচলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু