ঢাকা | বঙ্গাব্দ

বান্দরবান বিশ্ববিদ্যালয়ে শীর্ষক অনুপ্রেরণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 30, 2025 ইং
বান্দরবান বিশ্ববিদ্যালয়ে শীর্ষক অনুপ্রেরণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: বান্দরবান বিশ্ববিদ্যালয়ে শীর্ষক অনুপ্রেরণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
ad728
নিউজ ডেস্ক, চট্টগ্রাম 

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের একাডেমিক ভবনে ২৯ নভেম্বর ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন-এর অধীনে বিবিএ ও এইচটিএম বিভাগের যৌথ উদ্যোগে “ART & SOUL: A Letter to Our Future Self” শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইনডোর গেমস ইভেন্ট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. মোঃ মুহিবউল্ল্যাহ ছিদ্দিকী। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা, আত্ম-অন্বেষণ, মূল্যবোধ গঠন ও ইতিবাচক মনোভাবের গুরুত্ব তুলে ধরে বলেন—
“নিজের ভবিষ্যৎকে উদ্দেশ্য করে চিঠি লেখা শুধু সৃজনশীল চর্চা নয়, এটি আত্মউন্নয়ন ও লক্ষ্য ঠিক করার কার্যকর মাধ্যম।”

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট সদস্য ডা. অং চালু, ট্রাস্ট সদস্য এম. আবদুর রহিম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ খোরশেদ আলী, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো: জাহিদুল ইসলাম, বিবিএ বিভাগের কো-অর্ডিনেটর চিংচি প্রু সুকি ও এইচটিএম বিভাগের কো-অর্ডিনেটর উম্মে শিয়ামী শাহতাজ। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে সাংস্কৃতিক পরিবেশনা এবং শিক্ষার্থীদের বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির উদ্দেশ্যে ইনডোর গেমস আয়োজন করা হয়, যা পুরো ক্যাম্পাসে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

আলোচনা সভার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে উৎসাহ দেওয়া, আত্মমূল্যায়নের মানসিকতা তৈরি করা এবং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ানো। শেষে বক্তারা শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, ইতিবাচক জীবনদৃষ্টি ও পেশাগত নৈতিকতা ধারণের আহ্বান জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন