ঢাকা | বঙ্গাব্দ

রঙিন দুনিয়ায় সত্য-মিথ্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 30, 2025 ইং
রঙিন দুনিয়ায় সত্য-মিথ্যা ছবির ক্যাপশন: জে.এম জাবেদ
ad728
রঙিন দুনিয়ায় সত্য-মিথ্যা
বুঝা আজ বড়ই কঠিন—
কোনটা আসল, কোনটা নকল,
চেনা যেন অসম্ভব মনে হয়।

কেউ হাঁটে সত্যের সন্ধানে,
কেউ আবার সত্য আড়াল করে।
কেউ সত্যকে উন্মোচনে সচেষ্ট
আবার কেউ টাকার লোভে
সেই সত্যটাকেই বিনষ্ট করে।

টাকার ঝিলিক, ক্ষমতার মোহ
কখনো নীতি ভাঙে।
অন্যায় ঢাকতে কত মানুষ
সত্যটাকেই লাঞ্ছিত করে।

এই দ্বন্দ্বের পথে হাঁটতে হাঁটতে
প্রশ্ন আসে হৃদয়জুড়ে—
কে সত্যের রক্ষক
আর কে মিথ্যার সাগরে ডুবে?

কেউ ধরে সত্যকে
সোজা পথে চলতে চায়
কেউ আবার টাকার লোভে
সত্যটাকেই হারায়।

মানুষ কত মুখোশ পরে—
সত্যিই চেনা বড়ই কঠিন।
তবু শেষে সত্যই জেতে
মিথ্যা হেরে যায়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ