ঢাকা | বঙ্গাব্দ

অবশেষে নিবন্ধন পাচ্ছে আমজনতার দল

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 4, 2025 ইং
অবশেষে নিবন্ধন পাচ্ছে আমজনতার দল ছবির ক্যাপশন: আমজনতার দল
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

নির্বাচন কমিশনের সামনে টানা ১২৫ ঘণ্টা আমরণ অনশনের পর অবশেষে মো. তারেক রহমান এর নেতৃত্বাধীন ‘আমজনতার দল’ এবং ‘জনতার দল’ নিবন্ধন পেতে যাচ্ছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশনের সংশ্লিষ্টরা জানান, নিবন্ধন না পাওয়ায় আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান নির্বাচন ভবন সংলগ্ন এলাকায় যে আমরণ অনশন শুরু করেছিলেন, তা শেষ পর্যন্ত ইসির ইতিবাচক সিদ্ধান্তে আলোর মুখ দেখছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বেশ কয়েকটি নতুন দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিল। তবে প্রাথমিক যাচাই-বাছাই ও মাঠের তথ্যের ভিত্তিতে ইসি মাত্র কয়েকটি দলকে নিবন্ধনের জন্য চূড়ান্ত করে। এই তালিকায় ‘আমজনতার দল’ ও ‘জনতার দল’-এর নাম ছিল না। দলটির সদস্য সচিব তারেক রহমান অভিযোগ করেন, তাদের দলের সব শর্ত পূরণ করা সত্ত্বেও রাজনৈতিক বিবেচনায় নিবন্ধন দেওয়া হয়নি।

ইসির এই সিদ্ধান্তের প্রতিবাদে গত ৪ নভেম্বর থেকে তিনি নির্বাচন ভবনের সামনে আমরণ অনশনে বসেন। শীত ও অসুস্থতা উপেক্ষা করে টানা ১২৫ ঘণ্টা তিনি এই অনশন চালিয়ে যান। একই সময়ে ‘জনতার দল’ও নিবন্ধনের দাবিতে ইসির কাছে তাদের চূড়ান্ত আবেদন পুনর্বিবেচনার দাবি জানায়।

অনশন চলাকালীন তারেক রহমানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের পক্ষ থেকে ইসিকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। ব্যাপক চাপের মুখে ইসি তারেক রহমানকে অনশন ভেঙে আপিলের পরামর্শ দেয়। তবে পরে ইসি এক জরুরি বৈঠকে কয়েকটি দলের আবেদন পুনর্বিবেচনা করা হয়। পুনর্বিবেচনার পরিপ্রেক্ষিতেই এই দুটি দল নিবন্ধন পেতে যাচ্ছে ইসির।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা