ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে নোংরা পরিবেশে খাবার তৈরি তিন প্রতিষ্ঠানকে জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 7, 2025 ইং
চট্টগ্রামে নোংরা পরিবেশে খাবার তৈরি তিন প্রতিষ্ঠানকে জরিমানা ছবির ক্যাপশন: নোংরা পরিবেশে খাবার তৈরি প্রতিষ্ঠানকে জরিমানা
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চট্টগ্রাম নগরীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরিসহ বিভিন্ন অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

রোববার নগরের জামাল খান ও আন্দরকিল্লা এলাকায় চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।


অভিযানে দেখা যায়, জামাল খান রোডের রহমানিয়া কুলিং কর্নার অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি এবং নোংরা ফ্রিজে ঝাল খাবার সংরক্ষণ করছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া আন্দরকিল্লায় কেন্ডি নামের একটি মিষ্টির দোকানে জিলাপির খোলা সিরায় মশা, মাছি ও ধুলাবালি পড়ে দূষিত হওয়ার পাশাপাশি ফুটপাত অবৈধভাবে দখলের প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সেই সঙ্গে জামাল খান এলাকার মনিষা ফার্মেসিতে মেয়াদহীন তরল ওষুধ বিক্রির জন্য রাখা এবং হালনাগাদ লাইসেন্স না থাকায় জরিমানা করা হয় ৫ হাজার টাকা

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার