ঢাকা | বঙ্গাব্দ

বক্সির হাট ওয়ার্ডে কম্বল বিতরণকালে ডা. শাহাদাত হোসেন

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 9, 2025 ইং
বক্সির হাট ওয়ার্ডে কম্বল বিতরণকালে ডা. শাহাদাত হোসেন ছবির ক্যাপশন: ডা. শাহাদাত হোসেন
ad728
মোহাম্মদ ইদ্রিস আলী (চট্টগ্রাম)

সময়মতো বিদেশে চিকিৎসার সুযোগ পেলে খালেদা জিয়ার এই সংকট তৈরি হতো না

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, কারাগারে থাকাকালীন বেগম খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে স্বৈরতান্ত্রিক আচরণ দেখা গেছে। পুরান ঢাকার কারাগারে থাকাকালীন আমি নিজে ডাক্তার হিসেবে একটি উন্নতমানের ইউরোপিয়ান ফিজিওথেরাপি মেশিন পাঠিয়েছিলাম। কিন্তু সরকার মেশিনটি জব্দ করে এবং যিনি চিকিৎসা দিচ্ছিলেন তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ফিজিওথেরাপিস্ট দিয়ে চিকিৎসা করানো হয়। পরে তাকে এমন ওষুধ দেওয়া হয়, যেগুলো তার লিভার ও কিডনি ক্ষতিগ্রস্ত করেছে, আজ আমরা তারই ফলাফল দেখছি। গত শুক্রবার ম্যাডামের পাশে দাঁড়িয়ে দেখেছি তার পাকস্থলীতে রক্তক্ষরণ বন্ধ করতে এন্ডোস্কপিক সার্জারি করতে হয়েছে। অপারেশন সফল হলেও তিনি অত্যন্ত সংকটপূর্ণ পর্যায়ে রয়েছেন। সময়মতো বিদেশে চিকিৎসার সুযোগ পেলে নেত্রীর এই সংকট তৈরি হতো না।

তিনি মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর বক্সির হাট এলাকায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বক্সির হাট ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বেগম খালেদা জিয়া আজও জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক। বেগম খালেদা জিয়া সুস্থ হলে, বাংলাদেশ সুস্থ হবে। তিনি ধানের শীষকে স্বাধীনতা, গণতন্ত্র ও উৎপাদনের প্রতীক উল্লেখ করে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি চট্টগ্রাম ৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ানকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করার আহবান জানান। 

শেষে দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করতে উপস্থিত সবার প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, মহান রাব্বুল আলামিন যেন আমাদের নেত্রীকে সুস্থ করে আবার জনগণের মাঝে ফিরিয়ে আনেন। তার নেতৃত্বেই গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারের লড়াই আরও শক্তিশালী হবে।

ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এস এম মুফিজ উল্লাহর সভাপতিত্বে ও ফেরদৌস ওয়াহিদের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম ৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটির সদস্য মো, কামরুল ইসলাম, ইসমাইল বালি, মহানগর বিএনপি নেতা এড. তারিক আহমেদ, হাজী মো. বেলাল, ইয়াসিন চৌধুরী আসু, হাজী নুরুল আকতার, আলহাজ্ব জাকির হোসেন। উপস্থিত ছিলেন বিএনপি নেতা কবির সওদাগর, সাইফুল ইসলাম সেলিম, মো. ইদ্রিস আলম, মো. সাজু, এন মো. রিমন, শাহরিয়ার আহমেদ, মামুনুর রশীদ প্রমুখ। 

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রাম-৯: সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমীর নির্বাচনী ইশতেহ

চট্টগ্রাম-৯: সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমীর নির্বাচনী ইশতেহ