ঢাকা | বঙ্গাব্দ

সমৃদ্ধ হাটহাজারী গড়তে আলেম প্রার্থীর হাতকে শক্তিশালী করার আহ্বান

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 10, 2025 ইং
সমৃদ্ধ হাটহাজারী গড়তে আলেম প্রার্থীর হাতকে শক্তিশালী করার আহ্বান ছবির ক্যাপশন: প্রার্থীর হাতকে শক্তিশালী করার আহ্বান
ad728
হাটহাজারী চট্টগ্রাম সংবাদদাতা 

চট্টগ্রাম–৫ (হাটহাজারী–বায়েজিদ আংশিক) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা নাছির উদ্দিন মুনিরের সমর্থনে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ ডিসেম্বর বিকেলে হাটহাজারী কনক কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সম্মেলনে বক্তারা আলেম প্রার্থীকে যোগ্য, নৈতিক ও শান্তিপ্রিয় নেতৃত্ব হিসেবে তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুফতী খলিল আহমদ কুরাইশী কাসেমী বলেন, “সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব হাটহাজারী গড়তে নীতি-নিষ্ঠ ও যোগ্য নেতৃত্ব অত্যন্ত জরুরি। একজন আলেম এমপি হলে তিনি ইসলামি মূল্যবোধ, নৈতিকতা ও উন্নয়নচিন্তার সমন্বয়ে সমাজকে এগিয়ে নিতে পারবেন।”
তিনি আরও বলেন, হাটহাজারীর মানুষ আলেম সমাজের প্রতি আস্থাশীল। আলেম প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা উন্নয়ন, সমাজসেবা, বেকারত্ব নিরসন ও মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
সম্মেলনে বক্তৃতাকালে হাটহাজারী মাদরাসার সদরুল মুদাররিস ও শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ বলেন, “মাওলানা নাছির উদ্দিন মুনির আমার হাতে গড়া ছাত্র। তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে সততা, দক্ষতা ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার বিরুদ্ধে এক টাকার দুর্নীতির অভিযোগও নেই।”
তিনি আরও বলেন, চরিত্রবান, শিক্ষিত ও দায়িত্বশীল মানুষ নেতৃত্বে এলে সমাজ উপকৃত হয়। নাছির উদ্দিন মুনির এ গুণাবলিই বহন করেন।
সভাপতির বক্তব্যে হাটহাজারী মাদরাসার মুঈনে মোহতামিম আল্লামা মুফতী জসিম উদ্দিন বলেন, “হাটহাজারীর মানুষ উন্নয়ন, শান্তি ও ন্যায়নিষ্ঠ নেতৃত্ব চায়। একজন সৎ, নীতিবান ও দূরদর্শী আলেম প্রার্থীই এ অঞ্চলে নতুন উন্নয়নের দুয়ার খুলতে পারবেন।”
তিনি শিক্ষার প্রসার, তরুণদের সঠিক পথে নির্দেশনা, মাদকমুক্ত সমাজ গঠন ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠায় আলেম প্রার্থীর ভূমিকার ওপর গুরুত্ব দেন।
সম্মেলনে নিজের বক্তব্যে মাওলানা নাছির উদ্দিন মুনির বলেন, “আমি হাটহাজারীর মানুষের পরীক্ষিত বন্ধু। উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে সর্বস্তরের মানুষের পাশে থাকার সুযোগ পেয়েছি। নির্বাচিত হলে হাটহাজারীকে আধুনিক, নিরাপদ ও মডেল জনপদে পরিণত করব।”
তিনি আরও বলেন, উন্নয়নমূলক কার্যক্রম জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হবে, যেখানে সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদারের সঞ্চালনায় সম্মেলনে বিভিন্ন মাদরাসার মহাপরিচালক, মুহাদ্দিস, পরিচালকসহ অসংখ্য আলেম-ওলামা বক্তব্য রাখেন।###

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও