মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন শহীদ আব্দুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশন ও মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ। দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে ২৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে উপজেলার বরমা ইউনিয়নের বাতাজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশন'র আয়োজনে ও বাণিজ্যিক প্রতিষ্ঠান মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ এর চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর'র সার্বিক সহযোগিতায় বরমা এলাকার বিভিন্ন হেফজখানা ও হতদরিদ্র গরীব দুঃস্থ অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশন'র সভাপতি জাহেদ হোসেন খান, মরহুম নুরুচ্ছফা সওদাগর স্মৃতি ফাউন্ডেশন'র চেয়ারম্যান মাহমুদুল হাসান, মেসাস মায়ের দোয়া এন্টারপ্রাইজের চেয়ারম্যান মোঃ আলমগীর এর ছোট ভাই মোঃ আমানুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর সবুর খান স্মৃতি ফাউন্ডেশন'র সাধারণ সম্পাদক এনামুল হক, সাংবাদিক মোহাম্মদ ওমর ফারুক, বাতাজুরী গাউছিয়া কমিটি শাখার উপদেষ্টা মোহাম্মদ জাহেদুল ইসলাম, বাতাজুরী গাউছিয়া কমিটি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন সওদাগর, মোহাম্মদ ইছুফ, রিয়াদ, আসিফ, আকিব, প্রমুখ। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে জাহেদ হোসেন খান বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। সেই ধারাবাহিকতায় মের্সাস মায়ের দোয়া এন্টারপ্রাইজের সহযোগিতায় শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। এতে অন্যান্য অতিথিরা বলেন মায়ের দোয়া এন্টারপ্রাইজ এর চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর দীর্ঘদিন যাবত এলাকার বেকার সমস্যা সমাধান, গরীব দুঃখী ও অসহায় মেয়েদের বিয়েতে সহযোগিতা, মসজিদ-মাদ্রসায় নির্মাণে সহযোগিতা সহ বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছেন, মায়ের দোয়া এন্টারপ্রাইজ এর এমন মানবিক কাজ আরো অব্যাহত থাকুন এটাই কামনা করেন। শীতার্তদের মাঝে অনেকেই বলেন শীতবস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এই সহানুভূতিশীল উদ্যোগের জন্য শহীদ আব্দুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশন ও মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, শীতের এই সময়ে এমন সহায়তা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় অনেকটা স্বস্তি এনে দিয়েছে।

দৈনিক চট্টগ্রামপোস্ট