ঢাকা | বঙ্গাব্দ

হাটহাজারীতে মোবাইল কোর্ট অভিযান: ভেজাল পণ্য অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 11, 2025 ইং
হাটহাজারীতে মোবাইল কোর্ট অভিযান: ভেজাল পণ্য অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে জরিমানা ছবির ক্যাপশন: মোবাইল কোর্ট অভিযান
ad728
মোঃ একরামুল হক 
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা 

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বাজার মনিটরিং ও সড়ক পরিবহন শৃঙ্খলা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার ২নং গেইট, বিশ্ববিদ্যালয় এলাকা এবং বাসস্ট্যান্ড মোড়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
অভিযানে ৪টি মামলা দায়ের করা হয় এবং চারজনকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযুক্তরা হলেন—
জাবেদ হোসেন (৩৬), পিতা: আবুল কাশেম, ঠিকানা: ২নং গেট, বিশ্ববিদ্যালয়;
তোফাজ্জল হোসেন (৬০), পিতা: বকসু মিয়া, ঠিকানা: ২নং গেট, বিশ্ববিদ্যালয়;
মোহাম্মদ জিয়াউদ্দিন বাবলু (৩৬), পেশা: বাসচালক, পিতা: মৃত ইউসুফ, ঠিকানা: বাসস্ট্যান্ড, হাটহাজারী;
মো. সজীব (২৮), পেশা: ফল ব্যবসায়ী, পিতা: মো. মোস্তফা, ঠিকানা: পশ্চিম দেওয়ার নগর, হাটহাজারী পৌরসভা।
অভিযান চলাকালে সাইমা স্টোরে ক্রয় রশিদ ও মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ভেজাল সয়াবিন তেল বিক্রির কারণে ৫ হাজার টাকা জরিমানা ও ভেজাল তেল জব্দ করা হয়।
বিসমিল্লাহ স্টোরে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া বাসস্ট্যান্ড মোড়ে নির্ধারিত স্থান ছাড়া বাস পার্কিং ও যাত্রী নামানোর অপরাধে এক চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করার অভিযোগে এক ফল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থ রক্ষায় বাজার মনিটরিং ও সড়ক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন