ঢাকা | বঙ্গাব্দ

বাগীশিক-চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়ন সংসদের সম্মেলন ও অভিষেক সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 12, 2025 ইং
বাগীশিক-চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়ন সংসদের সম্মেলন ও অভিষেক সম্পন্ন ছবির ক্যাপশন: বাগীশিক-চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়ন সংসদের সম্মেলন ও অভিষেক সম্পন্ন
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক)- চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়ন সংসদের ত্রিবার্ষিক সম্মেলন ও শুভ অভিষেক শুক্রবার (১২ ডিসেম্বর) বরমা শ্রী শ্রী জালা কুমারী মাতৃমন্দির প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। এতে র‍্যালী আলোচনা সভা, নতুন কমিটি গঠন, সম্মাননা প্রদান ইত্যাদি অনুষ্ঠিত হয়। 

এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক সুজন মজুমদার। প্রধান বক্তা ছিলেন বাগীশিক চন্দনাইশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দেবাশীষ ধর। এতে সভাপতিত্ব করেন কাঞ্চন দে, সঞ্চালনায় ছিলেন অপু কুমার দে,
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি রঞ্জিত দে, চন্দনাইশ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, পলাশ দেব, সুজন চৌধুরী, মিটন দাস গুপ্ত, সুব্রত দেবনাথ, টিপু মহাজন, বিকাশ মজুমদার, কৃষ্ণপদ মুহুরী, কাঞ্চন দে, নটু মিত্র, মাষ্টার অপু কুমার দে, সুমন দত্ত, বিভিন্ন ইউনিয়নের টিটু দেয়, পুলক কুমার দে, দোলন দে,অনেক রক্ষিত, কাঞ্চন দে, জয় হোড়, অভিমন্যু দাশ, নিদান ধর, দীপন ধর, জয়ধর, রাসেল দাশ, চুমকি দাশ, সোমা পাল, আকাশ দাস, অর্ক আচার্য, প্রমুখ।

কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে বাগীশিক’র গঠনতন্ত্র অনুসারে কাঞ্চন দে কে সভাপতি, জয় হোড় কে সাধারণ সম্পাদক করে ২১ জন বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ