ঢাকা | বঙ্গাব্দ

মিরসরাইয়ে শতাব্দী এলিট কাপ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 13, 2025 ইং
মিরসরাইয়ে শতাব্দী এলিট কাপ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন ছবির ক্যাপশন: ক্রিকেট টুর্নামেন্ট
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের মিরসরাইয়ের অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন শতাব্দী ক্লাব আয়োজিত ‘শতাব্দী এলিট কাপ দিবা-রাত্রী ক্রিকেট টুর্নামেন্ট’ সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। একইদিন রাত ১২টায় ফাইনাল খেলায় মাইজগাঁও ক্রিকেট দলকে পরাজিত করে নাইন উইংস ক্রিকেট দল চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ৮টি দল অংশ গ্রহণ করেন।

খেলা শেষে ক্লাবের সভাপতি, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক রিয়াজ উদ্দিন, সদস্য এইচএম মাসুকের যৌথ সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাছির উদ্দিন, ব্যবসায়ী, সমাজসেবক গোলাম মাওলা বাদল, বাওয়াছড়া পাবসস লিমিটেডের সভাপতি জয়নাল আবেদীন, সমাজ সেবক আবু জাফর, ক্লাবের সহ-সভাপতি মো. আরিফ হোসেন, অ্যাডভোকেট কামাল হোসেন শাহীন, সাধারণ সম্পাদক রনি ভৌমিক সহ নেতৃবৃন্দ।

টুর্নামেন্ট আয়োজক কমিটির আহবায়ক আদিল রায়হান জানান, প্রথমবারের মত শতাব্দী ক্লাব দিবা-রাত্রী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে। টুর্নামেন্টে চট্টগ্রাম শহর, ফেনী সহ মিরসরাই উপজেলার ৮টি দল অংশগ্রহণ করে। আমরা টুর্নামেন্টে নতুনত্ব আনার চেষ্টা করেছি। খেলায় রান আউট সহ বিভিন্ন সিদ্ধান্ত জন্য তৃতীয় আম্পায়ারের কাছে রিভিউ নিয়ে প্রজেক্টরের মাধ্যমে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। খেলাধুলাকে এগিয়ে নিতে ভবিষ্যতে আরো বড় আয়োজন করবো।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু