ঢাকা | বঙ্গাব্দ

সিলেটে বিএনপির নির্বাচনী জনসভা শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 22, 2026 ইং
সিলেটে বিএনপির নির্বাচনী জনসভা শুরু ছবির ক্যাপশন: নির্বাচনী জনসভা শুরু
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনী জনসভা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তিলওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়। এরপর বিএনপির স্থানীয় নেতারা বক্তব্য শুরু করেন।

 

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বেলা সাড়ে ১১টার পর তাঁর সভামঞ্চে আসার কথা রয়েছে।

 

সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এ জনসভার আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সকাল ১০টা ৫৪ মিনিটে সভাস্থলে এসে পৌঁছান। অনুষ্ঠান সঞ্চালনা করছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন