ঢাকা | বঙ্গাব্দ

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বোয়ালখালী প্রেস ক্লাবের পুষ্পমাল্য অর্পণ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 18, 2025 ইং
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বোয়ালখালী প্রেস ক্লাবের পুষ্পমাল্য অর্পণ ছবির ক্যাপশন: প্রেস ক্লাবের পুষ্পমাল্য অর্পণ
ad728
এম মনির চৌধুরী রানা 

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বোয়ালখালী প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পমাল্য অর্পণ শেষে উপস্থিত নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত সহ-সভাপতি অধীর বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম,অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্তী, সদস্য এম মনির চৌধুরী রানা, শাহ আলম বাবলু,  খোরশেদ আলম, শাহেদ হোসেন ছোটন, তাজুল মানিক, বিপ্লব জলদাশ প্রমুখ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল