ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালীতে কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 18, 2025 ইং
বোয়ালখালীতে কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার ছবির ক্যাপশন: ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
ad728
এম মনির চৌধুরী রানা 

চট্টগ্রামের বোয়ালখালীতে স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সাদ্দাম হোসেন (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার কানুনগোপাড়া এলাকায় পুলিশের বিশেষ অভিযান চলাকালে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. সাদ্দাম হোসেন বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের খরঞ্জপাড়া এলাকার বাসিন্দা এবং তিনি আহমদ হোসেনের ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে মো. সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি