ঢাকা | বঙ্গাব্দ

কর্ণফুলীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 9, 2026 ইং
কর্ণফুলীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ছবির ক্যাপশন: কর্ণফুলীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
ad728
কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক পুলিশ চেকপোস্টে মাদকবিরোধী অভিযানে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। তবে উদ্ধার হওয়া ইয়াবার প্রকৃত সংখ্যা নিয়ে ভিন্ন অভিযোগ ওঠায় ঘটনাটি নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর ৪টা ৪০ মিনিটে কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক মোড়ে স্থাপিত পুলিশ চেকপোস্টে এসআই (নিরস্ত্র) ইমরান ফয়সালের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা রমজান আলী (৩৫) ও তাঁর স্ত্রী দিলোয়ারা বেগমকে (২৩) আটক করা হয়।

পুলিশের দাবি, তাদের কাছ থেকে ৫ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় কর্ণফুলী থানায় মামলা (নং-০৭, তারিখ: ৯ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়।

তবে অভিযানের পরপরই ভিন্ন অভিযোগ সামনে আসে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, আটক দম্পতির কাছ থেকে মোট ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হলেও জব্দ তালিকায় ৫ হাজার ৮০০ পিস দেখানো হয়েছে। অভিযোগ অনুযায়ী, অবশিষ্ট ৬ হাজার ২০০ পিস ইয়াবা আত্মসাতের ঘটনা ঘটেছে। এ অভিযোগকে কেন্দ্র করে কর্ণফুলী থানা পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে এসআই ইমরান ফয়সালের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোনে সাড়া পাওয়া যায়নি। পরে হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তার জবাবে তিনি বলেন, আমরা যা পেয়েছি, তা উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করে সেই অনুযায়ী মামলা দায়ের করেছি।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে ৫ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। ১২ হাজার পিস ইয়াবা উদ্ধারের অভিযোগের বিষয়ে তিনি বলেন, উদ্ধার করা ইয়াবা গণনা করে যত পাওয়া গেছে, তার ভিত্তিতেই মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত