মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধি
দেশের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন ন্যাশনাল এন্টারপ্রাইজের চেয়ারম্যান মো. নাজিমুল হক চৌধুরী। মানবিক দায়বদ্ধতা থেকে তিনি বন্যা কবলিত অসহায় মানুষদের সহায়তায় ‘ভালোবাসার উপহার সামগ্রী’ বিতরণের উদ্যোগ নিয়েছেন।
‘আসুন, বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়াই, ভালোবাসা পৌঁছে দিই তাদের হাতে’—এই স্লোগানকে সামনে রেখে ন্যাশনাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়েছে। মো. নাজিমুল হক চৌধুরী চন্দনাইশ উপজেলা বিএনপির একজন সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বন্যার্তদের সহায়তায় বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর এই মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে বেশ প্রশংসিত হচ্ছে।
দৈনিক চট্টগ্রামপোস্ট