ঢাকা | বঙ্গাব্দ

কর্ণফুলীর আত্মসাৎ হওয়া ১২ টনের বেশি সাইজিং লাইনার পেপার উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 15, 2026 ইং
কর্ণফুলীর আত্মসাৎ হওয়া ১২ টনের বেশি সাইজিং লাইনার পেপার উদ্ধার ছবির ক্যাপশন: কর্ণফুলীর আত্মসাৎ হওয়া ১২ টনের বেশি সাইজিং লাইনার পেপার উদ্ধার
ad728
কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা:

চট্টগ্রামের কর্ণফুলী টানেল টোলপ্লাজার সামনে থেকে আত্মসাৎ হওয়া ১২ হাজার ২৩৯ কেজি সাইজিং লাইনার পেপার ও একটি কাভার্ডভ্যান মাত্র ৩৬ ঘণ্টার বিশেষ অভিযানে উদ্ধার করেছে কর্ণফুলী থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা ও চট্টগ্রামে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও মামলার সূত্রে জানায়, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মহিউদ্দিন পেপার ইন্ডাস্ট্রিজ থেকে চট্টগ্রামের কর্ণফুলীর ইছানগরস্থ মাসুদ পোর্ট কোম্পানিতে পৌঁছে দেওয়ার জন্য রাজাপুরি ট্রান্সপোর্টের মাধ্যমে ঢাকা মেট্রো-ট-১১-৫৩৬৩ নাম্বারের একটি কাভার্ডভ্যানে ১২ হাজার ২৩৯ কেজি (২১ রোল) সাইজিং লাইনার পেপার পাঠানো হয়।গত ৬ জুলাই রাতে গাড়িটি চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়।

অভিযোগ অনুযায়ী, ৯ জুলাই দুপুরে কর্ণফুলী টানেলের টোল প্লাজার সামনে পৌঁছানোর পর গাড়ির চালক ও সহযোগীরা মোবাইল ফোন বন্ধ করে মালামাল আত্মসাৎ করে আত্মগোপনে যান।পরে এ ঘটনায় ১২ জুলাই কর্ণফুলীর ইছানগরস্থ মাসুদ পোর্ট কোম্পানিতে সাবলায়ার মো: আব্দুস সাত্তার এন্টারপ্রাইজের মালিক মো: আব্দুল সাত্তার বাদী হয়ে কর্ণফুলী থানা একটা আত্মসাতের অভিযোগ কর্ণফুলী থানায় মামলা নং ১১ এবং পেনাল কোডের ৪০৭, ৪২০ ও ৩৪ ধারায় মামলা করা হয়।

মামলাটি আমলে নিয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন কর্ণফুলী থানার এসআই(নিঃ) মোঃ শফি উল্লাহ, এসআই(নিঃ) মোঃ আশিক হায়দার বাকী, এএসআই(নিঃ) আলীমুল জাহিদ মুন্সি, এএসআই(নিঃ) মোঃ শাকিল ওপর তদন্তের দায়িত্ব দেন তিনি। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে বন্দর থানার নিমতলা বিশ্বরোড এলাকা থেকে কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়। পরে ঢাকার দক্ষিণ কমলাপুর এলাকা থেকে গাড়ির হেলপার মো. নয়নকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কর্ণফুলীর মইজ্জারটেক এলাকা থেকে মো. মহিউদ্দিন ও মো. ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।

পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলাবাজার এলাকার একটি প্যাকেজিং কারখানায় অভিযান চালিয়ে আত্মসাৎ হওয়া ২১ রোল সাইজিং লাইনার পেপার উদ্ধার করা হয়। এ সময় জানে আলম, কামাল হোসেন ও রফিক উদ্দিন নামে আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার বাদী মো: আব্দুল সাত্তার জানান - পুলিশ যে জনগণের বন্ধু তা কর্ণফুলী ওসি ইখতিয়ার উদ্দিন মহোদয় দেখিয়ে দিয়েছে মামলার ৩৬ ঘন্টার মধ্যে যে আমার আত্মসাতের ১২ হাজার ২৩৯ কেজি সাইজিং লাইনার পেপার যে অল্প সময় ফিরে পাবো তা কল্পনা করতে পারেনি।আমাকে টেনশনে মুক্ত করে আমার আত্মসাতের সাইজিং লাইনার পেপার উদ্ধার করে দেওয়া জন্য ওসি কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন এবং এসআই(নিঃ) মোঃ শফি উল্লাহসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানি।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান- ১২ হাজার ২৩৯ কেজি সাইজিং লাইনার পেপার কর্ণফুলীর ইছানগরস্থ মাসুদ পোর্ট কোম্পানিতে আনার সময় টানেল টোল প্লাজা সেখান থেকে আত্মসাতের হয়ে যায়।ভিকটিম মামলার দায়ের করার ৩৬ ঘন্টার মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা ও চট্টগ্রামে অভিযান চালিয়ে ৬জন গ্রেফতার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এঘটনায় অন্য কেউ আরো জড়িত আছে কিনা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি