ঢাকা | বঙ্গাব্দ

বাঁশখালীর বন্যাদুর্গতদের মাঝে মনজিল সংস্থার পুনর্বাসন সামগ্রী বিতরন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 17, 2026 ইং
বাঁশখালীর বন্যাদুর্গতদের মাঝে মনজিল সংস্থার পুনর্বাসন সামগ্রী বিতরন ছবির ক্যাপশন: বাঁশখালীর বন্যাদুর্গতদের মাঝে মনজিল সংস্থার পুনর্বাসন সামগ্রী বিতরন
ad728
বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ


চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক, সমাজকল্যাণ মূলক সংস্থা "মনজিল" । গতকাল ১৬ জুলাই  বৃহস্পতিবার বিকেলে মনজিল সংস্থার উদ্যোগে বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্ত পৌরসভার ৩ ও ৪নং ওয়ার্ডের প্রায় ৫০টি পরিবারের মধ্যে পুনর্বাসন সামগ্রী বিতরন করা হয়। প্রত্যেক পরিবারে ঢেউটিন, নগদ অর্থ ও জামা কাপড় প্রদান করা হয়। 


মনজিল সংস্থার ত্রাণ বিতরণ টিমে ছিলেন,  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আলাউদ্দিন চৌধুরী,  মনজিল সভাপতি, ডা. মুহাম্মদ আলাউদ্দিন, আফ্রিকা প্রবাসী ব্যবসায়ী রহিম উদ্দিন, হেফাজত ইসলামের পৌরসভার সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, গ্লোবাল আইডিয়াল স্কুলের ডিরেক্টর মোবারক হোসাইন আসিফ , মোঃ আনাস, ডা. আ বুবকর ছিদ্দিক,  ও ওমর প্রমুখ।




মনজিল সংস্থার সভাপতি ডা. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, মনজিল একটি মানবিক ও সমাজকল্যাণমূলক সংস্থা। সংস্থাটি মানবতার সংকটে পাশে দাঁড়ায়। যেখানে মানবিক সংকট তৈরি হবে সেখানেই আমরা সহায়তার হাত প্রসারিত করবো৷ 


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’