ঢাকা | বঙ্গাব্দ

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 23, 2025 ইং
নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী ছবির ক্যাপশন: নতুন প্রধান বিচারপতি
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

দেশের চলমান রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যেই নিয়োগ পেতে যাচ্ছেন বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। সে অনুযায়ী ২৮ ডিসেম্বর নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণের কথা রয়েছে। দেশের ২৬তম নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী।

সোমবার (২২ ডিসেম্বর) এই ঘোষণা করা হয়েছে। যেকোনো সময় এ বিষয়ে গেজেট প্রকাশ হবে।এর আগে তিনি সাবেক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বিদেশ সফরে থাকায় তার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

উল্লেখ্য, জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। দুই বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়। ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি নেওয়ার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপর আরেকটি মাস্টার্স করেছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন