ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম ১৪ সংসদীয় আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 23, 2025 ইং
চট্টগ্রাম ১৪ সংসদীয় আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী ছবির ক্যাপশন: মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি নেতা
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

আগামী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চন্দনাইশ উপজেলা বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার চৌধুরী। মঙ্গলবার (২৩ই ডিসেম্বর) সকালে সহকারি রিটার্নিং ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব হোসেনের কাছ থেকে আলহাজ নুরুল আনোয়ার চৌধুরীর পক্ষে চন্দনাইশ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এই মনোনয়ন পত্র সংগ্রহ করেন। মনোনয়ন পত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আ ক ম মোজাম্মেল হক, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মাহবুবুর রহমান চৌধুরী, দোহাজারী বিএনপির সাবেক সদস্য সচিব বাবু খান, বিএনপি নেতা সামশুদ্দিন মেম্বার, নুরুল হুদা বাবর, দক্ষিন জেলা যুবদলের সহ-সম্পাদক নুরুল কবির (কমিশনার), চন্দনাইশ পৌরসভা যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম, বিএনপি নেতা শিবলু, সেলিম উদ্দিন, ইসকান্দর মির্জা, রিয়াজ মাষ্টার, আকতার হোসেন, আমির হোসেন, সাইফুল ইসলাম, মীর হোসেন, সেলিম উল্লাহ, দিদার, মুরিদুর আলম, ইসমাইল, নাছির, হামিদ, নিজাম, আবদুল মান্নান, রিয়াজ উদ্দিন, আমিনুল ইসলাম, আরিফুল ইসলাম, প্রমুখ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন