ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 24, 2025 ইং
খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ ছবির ক্যাপশন: মনোনয়নপত্র সংগ্রহ
ad728
খাগড়াছড়ি প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলার ২৯৮ নং সংসদীয় আসনে মোট ১০ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তবে তার মধ্যে ৫জন স্বতন্ত্র প্রার্থী। 

খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র আবদুল ওয়াদুদ ভূঁঞা, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মোঃ কাউছার, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর মোঃ নুর ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ এয়াকুব আলী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র তানজিলা সুলতানা, স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান, সোনা রতন চাকমা, লাব্রিচাই মারমা, ধর্মজ্যোতি চাকমা ও সন্তোষিস চাকমা। 

নির্বাচন কর্মকর্তারা জানান, মনোনয়নপত্র সংগ্রহ করলেই চূড়ান্ত প্রার্থী হিসেবে বিবেচনা করা যাবে না, তবে নির্ধারিত তারিখের মধ্যে মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই, আপিল ও প্রত্যাহার শেষে নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে। এরপর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে জেলা নির্বাচন অফিস চত্বরে প্রার্থী ও তাঁদের সমর্থকদের উপস্থিতি দেখা গেছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

উল্লেখ্য, খাগড়াছড়ি জেলার ৯ টি উপজেলা নিয়ে গঠিত ২৯৮ নং সংসদীয় আসনটি ভারত সীমান্তের সাথে যুক্ত থাকায় বিভিন্ন কারণে পার্বত্য চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন। এখানে পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর বসবাস এবং নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বরাবরই উল্লেখযোগ্য।

জেলা নির্বাচন কর্মকর্তা জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ