বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
"হঠাৎ সিন্ডিকেট বাঁচাও লবণ শিল্প " এই স্লোগান কে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে লবণের ন্যার্য্য মূল্য ও বৈদেশিক লবণ আমদানি বন্ধের দাবীতে এক মানববন্ধন রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত হয়।
বাঁশখালী উপজেলা লবণ শ্রমিক কল্যাণ ইউনিয়নের উদ্যােগে উপজেলা লবণ শ্রমিক কল্যাণ ইউনিয়নের সভাপতি বজল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসনের ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
মুহাম্মদ হোছাইনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা জুবায়ের আহমদ, উপজেলা উপদেষ্টা জি এম সাইফুল ইসলাম, পৌরসভা সভাপতি হাফেজ সিদ্দিক আহমদ , উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সাধারন সম্পাদক কাজী এমরানুল হক, কোষাধ্যক্ষ হেলাল উদ্দীন , প্রচার সম্পাদক রেজাউল করিম, লবন শ্রমিক সহ-সাধারন সম্পাদক মোস্তাফা আলী, শ্রমিক নেতা ফরিদ আহমদ প্রমূখ উপস্তিত ছিলেন ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন,
লবণের ন্যার্য্য মূল্য ও বৈদেশিক লবণ আমদানি বন্ধের করে, উৎপাদন খরচ বিবেচনায় লবণের মূল্য নির্ধারিত করা, ভতুর্কি দিয়ে সরকারিভাবে সরাসরি লবণ শ্রমিকের কাছে লবণ ক্রয় করার ব্যবস্থাসহ দেশীয় লবণ রক্ষায় বিদেশী লবন আমদানি অনুমোদন বাতিলের দাবী জানান।

দৈনিক চট্টগ্রামপোস্ট