ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় যৌতুক ও মাদক বিরোধী মহাসমাবেশ যৌতুক বিহীন ৩ দম্পতির বিয়ে।

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 28, 2025 ইং
পটিয়ায় যৌতুক ও মাদক বিরোধী মহাসমাবেশ যৌতুক বিহীন ৩ দম্পতির বিয়ে। ছবির ক্যাপশন: যৌতুক ও মাদক বিরোধী মহাসমাবেশ
ad728
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়ায় আনজুমানে রজভীয়া নুরিয়া কমিটি বাংলাদেশ,পটিয়া উপজেলা পূর্ব পরিষদের উদ্যোগে আয়োজিত যৌতুক ও মাদকবিরোধী মহাসমাবেশ  
পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের মাঠে গত বৃহস্পতিবার ২৫শে ডিসেম্বর অনুস্টিত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে রাখেন পীরে তরিকত আল্লামা আবুল কাসেম নুরী(ম,জি,আ,)।তিনি বলেন, যৌতুক ও মাদক সমাজের নস্ট কীট।যৌতুক ও মাদকের  কারণে শত শত পরিবার আজ ধ্বংসের পথে। ধ্বংসের হাত থেকে পরিবার গুলো রক্ষা করতে আমাদের রাসুলুল্লাহ (সা:)সুন্নাহ মোতাবেক প্রত্যেকের সংসার জীবন গড়ে তুলতে হবে।যৌতুক ও মাদকের শিকড় উপড়ে ফেলতে হবে। 

আনজুমানে রজভীয়া নুরীয়া কমিটির মহাসচিব ও চেয়ারম্যান আবদুর রশীদ দৌলতির সভাপতিত্বে মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির নেতা আবুল বশর সিআইপি। উদ্বোধক ছিলেন পটিয়া স্টেশন রোড বাবসায়ী সমিতি র সভাপতি নুরুল আলম সওদাগর। বিশেষ অতিথি ছিলেন পীরে তরিকত শাহসুফি সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু এবং মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক কাউছার হামিদ।মহাসমাবেশে ৩জোড়া দম্পতি যৌতুক বিহিন বিবাহ বন্ধনে আবদ্ধ হন।তারা হলেন হাফেজ মোহাম্মদ লোকমান ও সাদিয়া আক্তার, আরিফুর রহমান ও ইমা আক্তার, এবং ইয়াছিন আরফাত আসিফ ও রেশমি আক্তার। যৌতুক বিহীন এই গণ বিয়েতে হাজারো মানুষ উপস্থিত থেকে তাদের এই উদ্যোগকে স্বাগত জানান। 

সমাবেশে তফসির পেশ করেন আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রেজভী ও মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী। এছাড়াও শাহসুফী সৈয়দ মামুন রশিদ শাহ আমেরী,সৈয়দ সোলাইমান রজভী, ফখরুদ্দিন আল কাদেরী সহ বিভিন্ন আলেম ওলামায়ে কেরামগণ উপস্থিত থেকে মহাসমাবেশটি প্রাণবন্ত করে তোলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...