ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন বিএনপির সৈয়দ সাদাত আহমেদ।

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 30, 2025 ইং
পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন বিএনপির সৈয়দ সাদাত আহমেদ। ছবির ক্যাপশন: সৈয়দ সাদাত আহমেদ
ad728
ফারুকুর রহমান বিনজু- পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি নেতা সৈয়দ সাদাত আহমেদ। সোমবার(২৯/১২/২৫) পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাঁর পক্ষে মনোনয়নপত্র জমা দেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কলিম উল্লাহ চৌধুরী, উপজেলা বিএনপি নেতা দ্বীন মোহাম্মদ, জসীমউদ্দীন, মোহাম্মদ মামুন, শওকত হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা বেলাল হোসেন, পটিয়া উপজেলা যুবদল নেতা সাখাওয়াত হোসেন, নাজিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা সাগর, ইলিয়াছ, ইউনিয়ন যুবদল নেতা নজরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় নেতাকর্মীরা উপস্হিত সাংবাদিকদের বলেন, দলের দুঃসময়ে ত্যাগী ও নির্যাতিত নেতার পাশে থেকে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে তারা সৈয়দ সাদাত আহমেদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

উল্লেখ্য, এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য এনামুল হক এনাম। তবে দলীয় মনোনয়নের বাইরে থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সৈয়দ সাদাত আহমেদ।
সৈয়দ সাদাত আহমেদ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি। তিনি ২০১৭ সালে আওয়ামী লীগ সরকারের শাসনামলে আলোচিতভাবে ‘গুম’-এর শিকার হন বলে অভিযোগ রয়েছে। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর তিনি ফিরে আসেন, যা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর

প্রতিক্রিয়ায় সৈয়দ সাদাত আহমেদ বলেন,
“আমি আজীবন জনগণের সেবায় নিজেকে নিবেদিত রেখেছি। আওয়ামী লীগের দুঃশাসনের সময় আমি নিজে নির্যাতনের শিকার হয়েছি। সেই অভিজ্ঞতা আমাকে আরও দৃঢ় করেছে। পটিয়ার মানুষের অধিকার, ভোটের মর্যাদা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমি শেষ পর্যন্ত লড়াই করে যাব।”

তিনি আরও বলেন, জনগণ যদি তাঁকে নির্বাচিত করেন, তাহলে পটিয়াকে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও উন্নয়নমুখী জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি অঙ্গীকারবদ্ধ থাকবো

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন