ঢাকা | বঙ্গাব্দ

সরকারি নির্দেশনা অমান্য ছুটি দেয়নি এন মোহাম্মদ প্লাস্টিক কারখানা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 31, 2025 ইং
সরকারি নির্দেশনা অমান্য  ছুটি দেয়নি এন মোহাম্মদ প্লাস্টিক কারখানা ছবির ক্যাপশন: সরকারি নির্দেশনা অমান্য
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

বাংলাদেশের প্রথম নারী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ উপলক্ষে বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখা এবং শোক পালন করার নির্দেশনা দেওয়া হয়।

তবে সরকারি এই নির্দেশনা অমান্য করে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী ফুলতল এলাকায় আরকান সড়কের পাশে অবস্থিত এন মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ সাধারণ ছুটির দিনেও চালু রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক  কর্মচারী জানান, রাষ্ট্রীয় শোক দিবস ও সাধারণ ছুটি উপেক্ষা করে কারখানায় স্বাভাবিক কার্যক্রম চালু রাখা হয়েছে। এতে কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই বিষয়টিকে রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রতি অবজ্ঞা হিসেবে দেখছেন।

এ বিষয়ে উপজেলা শ্রমিকদল নেতা মো. আকরাম হোসেন দুলাল বলেন, “রাষ্ট্রীয় শোক ও সরকারি ছুটির নির্দেশনা মেনে না চলা অত্যন্ত দুঃখজনক। জাতীয় শোকের দিনে এভাবে কারখানা চালু রাখা শ্রমিকদের প্রতি অন্যায় এবং সরকারের সিদ্ধান্তকে অবজ্ঞা করার শামিল।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এন মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রির ব্যবস্থাপক আবু আলম বলেন,
“ডিসেম্বর মাসের শেষ কার্যদিবস হওয়ায় কারখানা খোলা রাখতে হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক বলেন, “কারখানা খোলা রাখার বিষয়টি আমার জানা ছিল না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশে গভীর শোকের আবহ বিরাজ করছে। রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নানা কর্মসূচির মাধ্যমে শোক প্রকাশ করছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু