ঢাকা | বঙ্গাব্দ

সাতকানিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 31, 2025 ইং
সাতকানিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার ছবির ক্যাপশন: সাতকানিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
ad728
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিন হাজার সাতশ ৪৫টি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১৪ হাজার আট শ টাকা উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) বিজ্ঞ আদালতের মাধ্যমে তিন মাদক কারবারিকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আব্বাসেরপাড়া এলাকার নূর মোহাম্মদের বসতঘর ও একই ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার মোহাম্মদ রফিকের বসতঘরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের ক্যাম্প-২ বি-ব্লকের মৃত মকবুল আহাম্মদের ছেলে মো. ওসমান (৩৫), সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের আব্বাসেরপাড়া এলাকার মৃত হারি মিয়ার ছেলে নুর মোহাম্মদ (৪০) ও 
খাগরিয়ার পশ্চিমপাড়া চৌকিদার বাড়ি এলাকার মোহাম্মদ রফিকের স্ত্রী সাজেদা বেগম (৪০)। 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্জুরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির টাকাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মাদক কারবারিদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক। 

ওসি মন্জুরুল হক আরও বলেন, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত