ফারুকুর রহমান বিনজু-পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি-আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২৮৯(চট্টগ্রাম) ১২পটিয়া আসনের নির্বাচনের তপশীলনুযায়ী ২৯শে ডিসেম্বর বিকাল ৫টায় সংসদ প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ সময়। সেই সুবাদে প্রার্থীরা পটিয়া উপজেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্য্যলয়ের রির্টানিং অফিসার ও সহকারী রির্টানিং অফিসারের কাছে তাদের মনোনয়ন ফরম জমা দেন।
পটিয়া সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যল্যয় সুত্রে জানা যায়,মনোনয়ন ফরম জমা দেয়ার আগ পর্যন্ত ১৫জন প্রার্থী ফরম সংগ্রহ করেন।তারমধ্য ১১টি ফরম জমা পড়ে।যারা জমা দিয়েছেন ১/মোহাম্মদ এনামুল হক, কৈয়গ্রাম,জিরি(বিএনপি)২/এম এয়াকুব আলী, উত্তর হরিণ খাইন(এলডিপি)৩/মোহাম্মদ ফরিদুল আলম,মনসা (বাংলাদেশ জামায়াতে ইসলামী) ৪/এস এম বেলাল নুর,পশ্চিম চরকানাই(ইসলামী আন্দোলন বাংলাদেশ)৫/সিরাজুল ইসলাম চৌধুরী,ডেংগা পাড়া(জাতীয় পার্টি)৬/ফরিদ আহমদ চৌধুরী,ডেংগাপাড়া,দঃভূর্ষী(জাতীয় পার্টি)৭/মোহাম্মদ আবু তাহের হেলালি,হুলাইন(ইনসানিয়াতবিপ্লব)৮/সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু,বড়লিয়া(বাংলাদেশ ইসলামী ফ্রন্ট)৯/সৈয়দ সাদাত আহমদ, উত্তরা ঢাকা (স্বতন্ত্র) ১০/এমদাদুল হাসান, কচুয়াই (গণ অধিকার পরিষদ) ১১/মুহাম্মদ সাখাওয়াত হোসেন হিরু,খানমোহনা,দঃভূর্ষী(স্বতন্ত্র) ফরম জমা দেননি যারা ১/গাজী শাহজাহান জুয়েল(বিএনপি)২/সাইফুদ্দিন সালাম মিঠু(বিএনপি)৩/গাজী সিরাজুল ইসলাম(বিএনপি) ৪/নুরুচ্ছফা সরকার(জাতীয় পার্টি)
এদিকে জামায়াতে ইসলামীর সাথে এলডিপি ৭টি আসন চেয়ে জোট বাধায় পটিয়ার নির্বাচনী মাঠে প্রশ্নবিদ্ধ?কে লড়বেন মাঠে? জামাত নাকি এলডিপি।তা নিয়ে কৌতুহল সৃষ্টি হয় ভোটারদের মাঝে। কারণ উভয় দলের প্রার্থী নির্বাচনী মাঠে চষে বেড়াচ্ছেন,ভোটারদের আকৃষ্ট করতে।অন্যদিকে বিএনপির প্রার্থী এনামুল হক এনাম মনোনয়ন লাভ করলেও একাংশ তার মনোনয়ন প্রত্যাহারের দাবী তুলেন। তা এখন নিরব থাকলেও পরিবর্তনের আশংখা দেখা যায় বলে মন্তব্য করেন তৃণমূল পটিয়া বাসী।

দৈনিক চট্টগ্রামপোস্ট