ঢাকা | বঙ্গাব্দ

সাতকানিয়ায় বেগম খালেদা জিয়ার গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 31, 2025 ইং
সাতকানিয়ায় বেগম খালেদা জিয়ার গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: জানাজা অনুষ্ঠিত
ad728
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলার কেরানীহাট গোল চত্বর এলাকায় এ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। 

নামাজে জানাজায় বিএনপি, এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক, জামায়াতে ইসলামী ও এনসিপির স্থানীয় নেতা-কর্মীরাসহ কয়েক হাজার মানুষ অংশ নেন। 

গায়েবানা নামাজে জানাজায় ইমামতি করেন সাতকানিয়া উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মো. মিজানুর রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোহাম্মদ লোকমান হাকিম মানিক, সাতকানিয়া পৌরসভা বিএনপির সহসভাপতি মোহাম্মদ রফিক, যুবদল নেতা মো. সোলাইমান বাবুল, মোহাম্মদ আরমান, বিএনপি নেতা এডভোকেট ওমর চৌধুরী, মো. ফরিদুল আলম, ঢেমশা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের, সাতকানিয়া পৌরসভা জামায়াতের সাবেক আমির ওয়াজেদ আলীসহ এনসিপির স্থানীয় নেতা-কর্মীরা।

সাতকানিয়া উপজেলা যুবদল নেতা মো. সোলাইমান বাবুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঢাকার জাতীয় সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত নামাজে জানাজায় স্থানীয় বিএনপির অনেক নেতা-কর্মী ও লোকজন অংশগ্রহণ করতে যেতে পারেননি। তাই স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে কেরানীহাট এলাকায় গায়েবানা নামাজে জানাজার আয়োজন করা হয়েছে। এই নামাজে জানাজায় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও স্থানীয় লোকজন অংশ নিয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল