ঢাকা | বঙ্গাব্দ

ফটিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত আহত-২

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 10, 2026 ইং
ফটিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত আহত-২ ছবির ক্যাপশন: একজন নিহত আহত-২
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে মুহাম্মদ জামাল (৩৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে লেলাং ইউনিয়নের  শাহানগরের দীঘিরপাড় এলাকায় এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় নাছির (৪০) ও নাজিম (৪৫) নামের আরো দুইজন গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহত জামাল উক্ত ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মৌলানা ওসমান সাহেবের বাড়ির মৃত আবুল খায়েরের ছেলে।

একাধিক বিশ্বস্ত সূত্রে জানা গেছে, হতাহতরা দীঘিরপাড় এলাকায় আড্ডা দিচ্ছিলেন। মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্তরা অতর্কিত গুলি ছুড়লে ঘটনাস্থলে জামাল নিহত ও অপর দুজন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

জানতে চাইলে ফটিকছড়ি থানার ওসি মুহাম্মদ সেলিম পূর্বকোণকে জানান, লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামে গোলাগুলিতে দুইজন আহত হয়েছে বলে খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন