আব্দুল ওয়াহাব লোহাগাড়া চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৫ জানুয়ারি)বিকালে উপজেলার বটতলী স্টেশনে লোহাগাড়া প্রেসক্লাবের কার্যলায়ে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে লোহাগাড়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সংগঠন লোহাগাড়া প্রেসক্লাব।
দোয়া মাহফিলে লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক কাইছার হামিদ তুষার, সাংগঠনিক সম্পাদক এরশাদ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এহতেশামুল হক, দপ্তর সম্পাদক মোক্তার হোসেন, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক আবদুল খালেক, সাত্তার সিকদার, আবদুল ওয়াহাব, আবুল কালাম আজাদ, ফাহাদ চৌধুরী, মোসাদ্দেক হোসাইন, মোঃ ইউসুফসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় গণমাধ্যম কর্মীরা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। জাতির জন্য তাঁর এই অসামান্য ত্যাগ ও রাজনৈতিক অবদান মানুষ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
পরে দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সংগঠনের সদস্য অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক।

দৈনিক চট্টগ্রামপোস্ট