ঢাকা | বঙ্গাব্দ

৯০ দিনের মধ্যে সিআরএ-এর নির্বাচন: আহ্বায়ক রুবেল, সদস্য সচিব রমিজ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
৯০ দিনের মধ্যে সিআরএ-এর নির্বাচন: আহ্বায়ক রুবেল, সদস্য সচিব রমিজ ছবির ক্যাপশন: চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ) নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ রুবেল ও সদস্য সচিব সাইফুদ্দিন রমিজ।
ad728

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম

চট্টগ্রামে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন’ (সিআরএ)-এর দুই বছরের পুরোনো কমিটি আনুষ্ঠানিকভাবে ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১ আগস্ট) রাতে অনুষ্ঠিত সংগঠনের এক ভার্চুয়াল সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

​বিদায়ী কমিটির সভাপতি সোহাগ আরেফিন ও সাধারণ সম্পাদক নুরু আমিন খোকনসহ সংগঠনের সদস্যদের উপস্থিতিতে আগামী ৯০ দিনের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নতুন এই অন্তর্বর্তীকালীন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ‘নিউজডে২৪’ সম্পাদক মোঃ রুবেল এবং সদস্য সচিব করা হয়েছে ‘দৈনিক সকালের সময়’ ও ‘নিউজ ২১ বাংলা টিভি’র চট্টগ্রাম প্রতিনিধি সাইফুদ্দিন রমিজকে।

​কমিটিতে অর্থ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ‘দৈনিক আজকালের খবর’-এর চট্টগ্রাম প্রতিনিধি মোহাম্মদ শাকিল। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে:

​সাফায়েত মোরশেদ (নিউজডে২৪)

​রিয়াজ উদ্দিন (দৈনিক একুশে সংবাদ)

​রতন বড়ুয়া (দৈনিক সূর্যোদয়)

​কামরুল সিফাত উল্লাহ ( চট্টগ্রাম পোস্ট)


দায়িত্ব পাওয়ার পর নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ রুবেল জানান, অর্পিত দায়িত্ব সততা ও নিরপেক্ষতার সঙ্গে পালন করে নির্ধারিত ৯০ দিনের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করাই তাদের প্রধান লক্ষ্য।

​একই সুর ফুটে উঠে সদস্য সচিব সাইফুদ্দিন রমিজের বক্তব্যেও। তিনি বলেন, সিআরএ-কে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সংগঠনে রূপ দিতে তারা কাজ করবেন এবং পুরো নির্বাচন প্রক্রিয়াকে অংশগ্রহণমূলক ও স্বচ্ছ রাখা হবে। নির্বাচন শেষে নতুন নির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হবে বলে বৈঠকে জানানো হয়।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ