ঢাকা | বঙ্গাব্দ

হাটহাজারীতে হালদা নদীতে ২৫০ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 9, 2026 ইং
হাটহাজারীতে হালদা নদীতে ২৫০ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত ছবির ক্যাপশন: মাছের পোনা অবমুক্ত
ad728
মোঃ একরামুল হক
চট্টগ্রাম | হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারী উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র ও মৎস্য হেরিটেজ খ্যাত হালদা নদীতে ২৫০ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব বাজেট ও হালদা প্রকল্পের অর্থায়নে ধাপে ধাপে হালদার রেণু থেকে উৎপাদিত রুই, কাতলা, মৃগেল ও কালী বাউশ প্রজাতির পোনা মাছ নদীতে অবমুক্ত করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার (৭ জানুয়ারি) দুপুরে হাটহাজারী উপজেলার উত্তর ও দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মাছুয়াগোনা ও মদুনাঘাট সরকারি হ্যাচারি সংলগ্ন হালদা নদীতে দ্বিতীয় ধাপে প্রায় ২২০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়, হাটহাজারীর বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুন্নেছা, দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, হালদা পাড়ের ডিম সংগ্রহকারীরা এবং স্থানীয় মৎস্যজীবীরা।
মৎস্য কর্মকর্তারা জানান, হালদার রেণু থেকে উৎপাদিত এসব পোনা নদীর কার্পজাতীয় মাছের মজুত বৃদ্ধিতে সহায়ক হবে। ভবিষ্যতে এসব পোনা বড় হয়ে হালদা নদীতে প্রজননক্ষম মাছ হিসেবে ডিম ছাড়বে, যা হালদার জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, গত ২৫ নভেম্বর ২০২৫ তারিখে চট্টগ্রামের সত্তারঘাট সংলগ্ন হালদা নদীতে প্রথম ধাপে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ৩০ কেজি মাছের পোনা অবমুক্তের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।###

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন