ঢাকা | বঙ্গাব্দ

গরীব ও অসহায়দের পাশে এফ.জি হোল্ডিংস লিমিটেড: মেয়র শাহাদাত হোসেনের কাছে ২৫০ কম্বল হস্তান্তর

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 11, 2026 ইং
গরীব ও অসহায়দের পাশে এফ.জি হোল্ডিংস লিমিটেড: মেয়র শাহাদাত হোসেনের কাছে ২৫০ কম্বল হস্তান্তর ছবির ক্যাপশন: মেয়র শাহাদাত হোসেনের কাছে ২৫০ কম্বল হস্তান্তর
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
শীতার্ত গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এফ.জি হোল্ডিংস লিমিটেডের পক্ষ থেকে ২৫০টি কম্বল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে।

কম্বল হস্তান্তর অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বলেন, শীত মৌসুমে নিম্নআয়ের মানুষের দুর্ভোগ লাঘবে সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর মানবিক সহায়তা গরীব ও অসহায় মানুষের জন্য বড় সহায় হয়ে দাঁড়ায়।

তিনি এফ.জি হোল্ডিংস লিমিটেডের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর এমন সহযোগিতা সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাধ্যমে এসব কম্বল প্রকৃত উপকারভোগীদের মাঝে যথাযথভাবে বিতরণ করা হবে বলেও তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন এফ.জি হোল্ডিংস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ফয়সাল, ডিরেক্টর ইমরান চৌধুরী, ডিরেক্টর মঞ্জুর আলম এবং ডিরেক্টর মো.মানিক,মো সুমন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট