ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ বৌদ্ধ সমিতির নেতৃবৃন্দ মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ধন্যবাদ জ্ঞাপন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 11, 2026 ইং
বাংলাদেশ বৌদ্ধ সমিতির নেতৃবৃন্দ মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ধন্যবাদ জ্ঞাপন ছবির ক্যাপশন: সৌজন্য সাক্ষাৎ ও ধন্যবাদ জ্ঞাপন
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)  উপমহাদেশের শতাব্দী প্রাচীন বৌদ্ধ সংগঠন বাংলাদেশ বৌদ্ধ সমিতি’র নেতৃবৃন্দ সম্প্রতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ সমিতির উদ্যোগে প্রয়াত মহামান্য ত্রয়োদশ সংঘরাজ, একুশে পদকপ্রাপ্ত অগ্রমহাপণ্ডিত ড. জ্ঞানশ্রী মহাথেরো মহোদয়ের পুণ্যস্মৃতি স্মরণে ০১ ও ০২ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে চট্টগ্রাম কলেজ প্যারেড মাঠে অনুষ্ঠিত দুই দিনব্যাপী জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য মেয়র ডা. শাহাদাত হোসেনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।নেতৃবৃন্দ আরও জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতা ও বরাদ্দকৃত সহায়তার কারণে অনুষ্ঠানটি সুন্দর ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে।মেয়রের সহায়তায় প্রদত্ত সুবিধাসমূহের মধ্যে ছিল:জেনারেটর সরবরাহ,ভ্রাম্যমাণ টয়লেট,পানির ট্যাংক,হ্যালোজেন লাইট, বিশুদ্ধ খাবারের পানি, অনুষ্ঠানস্থল পরিষ্কারক সংস্থা ও কনজারভেন্সি টিম উপস্থিত ছিলেন সমিতির নেতৃবৃন্দ:লায়ন আদর্শ কুমার বড়ুয়া (সভাপতি) সাধারণ সম্পাদক ছোটারিয়ান পশু বড়ুয়া (প্রধান সমন্বয়কারী)  অর্থ ও সম্পদের লক্ষন রনি কুমার বড়ুয়া এছাড়া অন্যান্য নির্বাহী ও সহায়তাকারী সদস্যগণও উপস্থিত ছিলেন।   মেয়র ডা. শাহাদাত হোসেন সভায় উপস্থিত সকলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বৌদ্ধ সম্প্রদায়ের উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।  বাংলাদেশ বৌদ্ধ সমিতি ডা. শাহাদাত হোসেনের আন্তরিক সহযোগিতা ও সহায়তার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স