ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 12, 2026 ইং
বোয়ালখালী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: কমিটির সভা অনুষ্ঠিত
ad728
এম মনির চৌধুরী রানা

বোয়ালখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা ১২ জানুয়ারী সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তন(স্বাধীনতা)য় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক।  এতে উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা, উপজেলা   স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জাফরিন জাহেদ জিতি, উপজেলা কৃষি অফিসার শাহানুর ইসলাম,  বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মাহফুজুর ইসলাম, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বোয়ালখালী শাখার সভাপতি  অধীর বড়ুয়া, উপজেলা  মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, শিক্ষা অফিসার হারুনুর রশীদ ,  নির্বাচন অফিসার তনুশ্রী গোস্বামী, বোয়ালখালী দূণীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যাপক শাহিদা আক্তার,  আনসার ভিডিপি কর্মকর্তা শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফি,পল্লী বিদ্যুতের এজিএম আরিফ হোসেন, শাকপুরা ইউপির প্যানেল চেয়ারম্যান মনছুর আলম, কধুরখীল ইউপির প্যানেল চেয়ারম্যান কোহিনুর আক্তার, আমুচিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান সাজিয়া বেগম, প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম, প্রাণি সম্পদ প্রতিনিধি ছাইদুল আলমসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি বৃন্দ।
সভায় ইউএনও বক্তব্য রাখতে গিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোট বিষয়ে বিষদ আলোচনাসহ উপজেলা বিবদমান আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বারোপ করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ