ঢাকা | বঙ্গাব্দ

ফটিকছড়িতে জিপ-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত, আহত ১

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 17, 2026 ইং
ফটিকছড়িতে জিপ-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত, আহত ১ ছবির ক্যাপশন: জিপ-মোটরসাইকেল সংঘর্ষ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চট্টগ্রামের ফটিকছড়িতে জিপের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মো. শাকিল (৪২) নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আলাউদ্দিন তালুকদার (৩৯) নামে আরও একজন আহত হয়েছেন।

 

নিহত শাকিল খিরাম ইউনিয়নের মগকাটা এলাকার আবদুল কাদেরের পুত্র। আহত আলাউদ্দিন তালুকদার আনোয়ারা উপজেলার বাসিন্দা।

 

শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় উপজেলার নানুপুর-খিরাম সড়কের লম্বাটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

শাকিলের চাচা আবদুল আজিজ বলেন, শাকিল ও তার বন্ধু আলাউদ্দিন চট্টগ্রাম শহর থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি আসার পথে লম্বাটিলা এলাকায় জিপ গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। এতে তারা আহত হন। পরে প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন এবং আলাউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন জানান, জিপের সাথে মোটরসাইকেল সংঘর্ষে শাকিল নিহত হয়েছেন। এছাড়া আলাউদ্দিন আহত হয়েছেন। সুরতহাল রিপোর্ট তৈরি করে নিহতের লাশ থানায় নিয়ে যাচ্ছি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড