ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 18, 2026 ইং
চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত ছবির ক্যাপশন: স্ত্রী নিহত
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছেন।


রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বি ব্লক ১৪ নম্বর গ্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন মামুন জানান, স্বামী ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে ছুরিকাঘাত করলে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেন। পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
চমেক পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, নিহত নারীর নাম ও ঠিকানা এখনা জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট