ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন সকালে বৈধ, বিকেলে বাতিল

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 18, 2026 ইং
চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন সকালে বৈধ, বিকেলে বাতিল ছবির ক্যাপশন: মনোনয়ন সকালে বৈধ বিকেলে বাতিল
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি উপজেলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র সকালে বৈধ ঘোষণা হলেও বিকেলে পুনরায় বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন আপিল শুনানি শেষে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয়।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির শেষদিনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল আমীন বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে কমিশনে আপিল করেন। আপিলে সরোয়ার আলমগীরকে ঋণখেলাপি হিসেবে উল্লেখ করা হয়। শুনানি শেষে জামায়াত প্রার্থীর করা আপিল মঞ্জুর করে ইসি, ফলে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
এ বিষয়ে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর বলেন, সকালে আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করে বিকেলে কীভাবে তা বাতিল করা হলো— এই বিষয়টি আমার আইনজীবীরা খতিয়ে দেখছেন। আইনগতভাবে বিষয়টি এখনো শেষ হয়নি। আইনজীবীদের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আশা করি, আমাকে আটকে রাখা যাবে না।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন