নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম বিআরটিএতে দালাল চক্রের দুই সদস্যকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী নতুন বাজার এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযানে বিআরটিএ আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্ডী গ্রামের মাহাবুল আলমের ছেলে মো. রহিম (৪৬) ও একই উপজেলার তৈয়বিয়া পাড়া গ্রামের মাহাবু আলমের ছেলে কায়সার আহমদ মুন্না (৩২)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা বলেন, বিভাগীয় কার্যালয়ে দুই দালালের একজনকে দুই মাস, অন্যজনকে একমাস কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি নগরীর বায়েজিদ লিংক রোড এলাকায় পৃথক অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ১২টি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
দৈনিক চট্টগ্রামপোস্ট