মুহিবুল হাসান রাফি | চট্টগ্রাম
মানসম্মত শিক্ষা অর্জনের মাধ্যমে নতুন প্রজন্মকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে। বিশেষ করে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কল্যাণে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন।
আনোয়ারা স্টুডেন্টস ফোরাম (এএসএফ), চট্টগ্রাম-এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটি সংলগ্ন এসডিজি হলে সম্পন্ন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ারা স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম এর সভাপতি তানভীরুল হুদা।
আনোয়ারা স্টুডেন্টস ফোরামের সহ সভাপতি সাকিব আল হাসান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, সমাজকর্মী মোস্তফা রেজা, আব্দুল মঈন চৌধুরী ছোটন, দিল মোহাম্মদ মঞ্জু, এম. মনসুর উদ্দিন, আবু আহমেদ, ওসমান শিকদার, ইসমাইল বিন মনির, আনোয়ারা স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম-এর নবনির্বাচিত নেতৃবৃন্দ যথাক্রমে সহ সাধারণ সম্পাদক সাইমন উদ্দীন ইমাম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাহেদ, অর্থ সম্পাদক আশরাফুল হাসান, সমাজসেবা সম্পাদক আরফাতুল ইসলাম তানিম, পরিবেশ বিষয়ক সম্পাদক রাফসান মিসবাহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা তাঁদের বক্তব্যে আনোয়ারা অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য গড়ে তোলা, শিক্ষা বিস্তার এবং সামাজিক উন্নয়নে আনোয়ারা স্টুডেন্টস ফোরামের ভূমিকা আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট