ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে তিন রেস্টুরেন্ট-বেকারিকে জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং
চট্টগ্রামে তিন রেস্টুরেন্ট-বেকারিকে জরিমানা ছবির ক্যাপশন: চট্টগ্রামে তিন রেস্টুরেন্ট-বেকারিকে জরিমানা
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের জামাল খান এলাকায় বাজার তদারকি অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ৭৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৯ আগস্ট) এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ।
অভিযানে দস্তগীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রান্না ও উৎপাদনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ‘হালাল ব্রেড’ ব্র্যান্ডের লাইভ বেকারিকে উৎপাদিত পণ্যের মেয়াদ যথাযথভাবে সংরক্ষণ না করা ও অপরিচ্ছন্নতার কারণে চার হাজার টাকা অর্থদণ্ড করা হয়

অন্যদিকে, গ্রান্ড শিকদার রেস্টুরেন্টকে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রান্না ও উৎপাদনের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে খাদ্যপণ্য উৎপাদন ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং পণ্যের মেয়াদ যথাযথভাবে সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় বাজার তদারকিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল