নিউজ ডেস্ক | চট্টগ্রাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদকের বাজার নিয়ন্ত্রণে ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী ৩২ জেলায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। নির্বাচন ঘিরে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজার চাহিদা বেড়ে যাওয়ায় পাচার ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে।
ডিএনসি সূত্র জানায়, কক্সবাজার জেলার উখিয়া থেকে শুরু করে টেকনাফের সেন্টমার্টিন, শাহপরীর দ্বীপ, ধুমধুমিয়া, কক্সবাজার হাইওয়ে এবং বান্দরবানের ঘুমধুম–দমদমিয়া সীমান্তে বিশেষ টহল ও চেকপোস্ট বসানো হয়েছে। মিয়ানমারের সাবাইগন, তমব্রু ও মংডু সংলগ্ন পয়েন্টগুলো দিয়ে ইয়াবার চালান প্রবেশের আশঙ্কায় এসব এলাকা বেশি গুরুত্ব পাচ্ছে।
এ ছাড়া সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর ও কুড়িগ্রাম সীমান্তেও রেড অ্যালার্ট কার্যকর রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনী ব্যস্ত থাকায় মাদক কারবারিরা সুযোগ নেয়। এ কারণে নির্বাচনকালীন কঠোর নজরদারি ও সমন্বিত অভিযান জোরদার করা হয়েছে।

দৈনিক চট্টগ্রামপোস্ট