ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম-১৩ আসনে এনডিএম প্রার্থী মো. এমরান চৌধুরীর নির্বাচনী প্রচারণা শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 24, 2026 ইং
চট্টগ্রাম-১৩ আসনে এনডিএম প্রার্থী মো. এমরান চৌধুরীর নির্বাচনী প্রচারণা শুরু ছবির ক্যাপশন: মো. এমরান চৌধুরীর নির্বাচনী প্রচারণা শুরু
ad728
জে.এম জাবেদ - আনোয়ারা

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম)-এর সিংহ প্রতীকের প্রার্থী মোহাম্মদ এমরান চৌধুরী।

অন্যান্য প্রার্থীরা বৃহস্পতিবার থেকেই প্রচারণায় নামলেও এনডিএম প্রার্থী মো. এমরান চৌধুরী শুক্রবার আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী কার্যক্রম শুরু করেন। এদিন সকালে তিনি শিলাইগড়া এলাকায় নিজ পারিবারিক কবরস্থানে কবরবাসীদের জিয়ারতের মাধ্যমে প্রচারণার সূচনা করেন।

পরবর্তীতে তিনি শিলাইগড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন। সকাল থেকে বিকাল পর্যন্ত কর্ণফুলী উপজেলার ফাজির খার হাট, ফকিরনীর হাট, ক্রসিং, কলেজ বাজার ও মজ্জ্যারটেকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ চালান তিনি।

গণসংযোগকালে এনডিএম প্রার্থী মো. এমরান চৌধুরী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে একটি ইনসাফভিত্তিক নির্বাচন। তিনি সিংহ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য চট্টগ্রাম-১৩ আসনের সর্বস্তরের ভোটারদের প্রতি আহ্বান জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না