ঢাকা | বঙ্গাব্দ

ধানের শীষের পক্ষে দীঘিনালায় বিএনপির জমজমাট নির্বাচনী প্রচারণা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 25, 2026 ইং
ধানের শীষের পক্ষে দীঘিনালায় বিএনপির জমজমাট নির্বাচনী প্রচারণা ছবির ক্যাপশন: বিএনপির জমজমাট নির্বাচনী প্রচারণা
ad728
প্রবীর সুমন // খাগড়াছড়ি প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক ও জমজমাট নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে দীঘিনালা উপজেলার বাবুছড়াযর গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা ও জনবহুল স্থানে গণসংযোগ, লিফলেট বিতরণ এবং পথসভা আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারণা কার্যক্রম শুরু হয়। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা, সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

প্রচারণায় নেতৃত্ব দেন দীঘিনালা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক মোঃ মমিনুল ইসলাম। এ ছাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ওবায়দুলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

প্রচারণাকালে নেতারা সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। একই সঙ্গে তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান। নেতারা বলেন, বিএনপি জনগণের দল—দেশে গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতেই এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল ইসলাম বলেন,“দীর্ঘদিন ধরে মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ধানের শীষের বিজয়ই পারে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে। প্রচারণায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আমাদের নতুন করে আশাবাদী করেছে।”

 মোঃ মমিনুল ইসলাম বলেন, “প্রচারণার আমরা যে সাড়া পেয়েছি, তাতে স্পষ্ট মানুষ পরিবর্তন চায়। দীঘিনালার জনগণ এবার ধানের শীষের পক্ষেই রায় দেবে, ইনশাআল্লাহ।”

প্রচারণাকালে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে প্রথম দিনের নির্বাচনী প্রচারণা কার্যক্রম সম্পন্ন হয় বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা