ঢাকা | বঙ্গাব্দ

লংগদুতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 8, 2026 ইং
লংগদুতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে ছবির ক্যাপশন: এক শিশুর মৃত্যু হয়েছে
ad728
মঞ্জরুল ইসলাম, লংগদু প্রতিনিধিঃ

রাঙ্গামাটির লংগদু উপজেলায় কাপ্তাই লেকের পানিতে ডুবে মাকসুদ নামে ৬ বছর বয়সী এক শিশুর অকাল মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার ৬নং মাইনীমুখ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব জারুল বাগান এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ আনুমানিক দুপুর ১২:৪৫ ঘটিকায় শিশু মাকসুদ বাড়ি থেকে খেলার উদ্দেশ্যে বের হয়। দীর্ঘক্ষণ বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের জারুল বাগান নদীর ঘাটে অনেক খুঁজাখুঁজির পর উদ্ধার করেন স্থানীয়রা।

স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মাকসুদ পূর্ব জারুল বাগান এলাকার বাসিন্দা মো. মান্নানের ছেলে। তার বাবা পেশায় একজন বাকপ্রতিবন্ধী।

একটি অবুঝ শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাকপ্রতিবন্ধী বাবার কোল খালি হওয়ায় প্রতিবেশীদের মাঝেও বিষাদের সৃষ্টি হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না