ঢাকা | বঙ্গাব্দ

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধের আহ্বান চট্টগ্রাম জেলা প্রশাসকের

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 26, 2026 ইং
মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধের আহ্বান চট্টগ্রাম জেলা প্রশাসকের ছবির ক্যাপশন: মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধের আহ্বান চট্টগ্রাম জেলা প্রশাসকের
ad728
নিউজ ডেস্ক | চট্টগ্রাম 

​চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সীতাকুণ্ডে আয়োজিত এক মাদকবিরোধী সমাবেশে সমাজের সর্বস্তর থেকে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন আয়োজিত এ সমাবেশে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে এখন রুখে না দাঁড়ালে ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা করা সম্ভব হবে না।

​মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ-অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান জেলা প্রশাসক। তিনি মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তার আহ্বান জানান এবং অভিভাবকদের সন্তানকে শুধু ফলাফলের জন্য নয়, নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার পরম পরামর্শ দেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য