ঢাকা | বঙ্গাব্দ

বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ কর্মসূচির ২য় ধাপের সনদপত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন।

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2026 ইং
বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ কর্মসূচির ২য় ধাপের সনদপত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন। ছবির ক্যাপশন: লংগদু জোন কর্তৃক পরিচালিত বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ কর্মসূচির ২য় ধাপের সনদপত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন।
ad728
মঞ্জুরুল ইসলাম লিটন, লংগদু, প্রতিনিধিঃ 

খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত লংগদু জোন কর্তৃক পার্বত্য অঞ্চলের বেকারত্ব দূরীকরণ ও দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে।

আজ ১২ অক্টোবর ২০২৬ তারিখে লংগদু জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে সমাপনী ও সনদপত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি, উপস্থিত থেকে উত্তীর্ণ ৪৮ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র এবং প্রাথমিক চিকিৎসা ট্রেডের ১২ জন শিক্ষার্থীর মাঝে প্রাথমিক চিকিৎসা বক্স বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে লংগদু জোনের জেডএসও মেজর মোঃ ইমরুল কায়েস, পিএসসি উপস্থিত ছিলেন।

 গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে কম্পিউটার শিক্ষা, মোবাইল রিপেয়ারিং, মেকানিক্যাল এবং প্রাথমিক চিকিৎসা ট্রেডে স্থানীয় যুবসমাজকে সম্পৃক্ত করা হয়। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি রক্ষা এবং আর্থ-সামাজিক অগ্রযাত্রায় বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন